রবিবার পুরাতন মালদায় মহানন্দা নদী থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।মৃতদেহটি উদ্ধার হয়েছে পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের মহামায়া মন্দিরের কাছে মহানন্দা নদীর ঘাট থেকে।
জানা যায়, এদিন স্থানীয়রা নদীতে স্নান করতে গিয়ে ওই মৃতদেহটি দেখতে পায়। এরপর পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ।পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।পুলিশ সূত্রে খবর মৃতদেহে কোন রকমের আঘাতের চিহ্ন নেয়।তবে এটা আত্মহত্যা না অন্য কোন ঘটনা তার তদন্ত করছে পুলিশ। স্থানীয়দের অনুমান কোন কারন বশত জলে পরে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে ওই যুবকের। এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।